জাতীয়

শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডাকলেন তারেক রহমান

ঢাকা, ৩ এপ্রিল – বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আগামীকাল শনিবার রাত সাড়ে আটটায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

শুক্রবার তিন এপ্রিল বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আসন্ন এই বৈঠকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলীয় সাংগঠনিক বিষয়ে বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে সর্বশেষ গত ৯ জানুয়ারি বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

এনএন/ ৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language