জাতীয়

টানা দ্বিতীয় দিনেও সকাল ৯টায় দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ২৫ মার্চ – ঈদের ছুটির পর টানা দ্বিতীয় কর্মদিবসেও সকাল ঠিক ৯টায় বাংলাদেশ সচিবালয়ে নিজ দপ্তরে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকাল থেকেই তিনি নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। এদিন দিনব্যাপী তার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক ও কর্মসূচি নির্ধারিত রয়েছে। এর আগে ঈদের ছুটির পর প্রথম কর্মদিবস মঙ্গলবারও তিনি সঠিক সময়ে অফিসে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কাজ সম্পন্ন করেন।

টানা দুই দিন সকাল ৯টায় প্রধানমন্ত্রীর দপ্তরে উপস্থিতি সচিবালয়ের সার্বিক কার্যক্রমে পুরোপুরি কর্মচাঞ্চল্য ফিরিয়ে এনেছে। প্রধানমন্ত্রীর কার্যালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র থেকে জানা গেছে, বুধবার দিনভর জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণী সভা এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে তিনি অংশ নেবেন।

এস এম/ ২৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language