জাতীয়

জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিশেষ সভা

ঢাকা, ২৫ মার্চ – জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণ করতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এদিন সকাল ৯টা ২ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে উপস্থিত হন এবং তার প্রাত্যহিক দাপ্তরিক কাজ সম্পন্ন করেন। এরপর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট উন্মোচন করেন তিনি। আনুষ্ঠানিকতা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় করণীয় শীর্ষক গুরুত্বপূর্ণ এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এস এম/ ২৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language