তেলের অভাবে কিছু পেট্রোল পাম্প বন্ধ, তবে স্থায়ীভাবে নয়: ওনার্স অ্যাসোসিয়েশন

ঢাকা, ২৩ মার্চ – বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে যে ডিপো থেকে চাহিদার তুলনায় অত্যন্ত কম জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। বর্তমানে চাহিদার এক-তৃতীয়াংশেরও কম তেল পাওয়া যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই সংকটের কারণে যেসব পাম্পে তেল মজুত রয়েছে সেগুলো চালু রাখা হয়েছে এবং যেখানে মজুত শেষ হয়ে গেছে সেগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
তবে কোনো পাম্পই স্থায়ীভাবে বন্ধ হওয়ার আশঙ্কা নেই বলে নিশ্চিত করা হয়েছে। সোমবার বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটর্স এজেন্টস্ এবং বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল এই তথ্য জানান। তিনি স্পষ্ট করেন যে মজুত থাকা সাপেক্ষে পাম্পগুলো তাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বন্ধ থাকা পাম্পগুলো পুনরায় পুরোদমে কাজ শুরু করবে।
এস এম/ ২৩ মার্চ ২০২৬









