মধ্যপ্রাচ্য

ইরানের বিরুদ্ধে হামলা চালিয়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ‘বিশ্বকে রক্ষা’ করছে

তেল আবিব, ২০ মার্চ – ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল বৃহস্পতিবার বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর মাধ্যমে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ‘পুরো বিশ্বকে রক্ষা’ করছে।

নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েলি হামলায় ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তেহরান এখন আর ইউরেনিয়াম সমৃদ্ধ করতে বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারছে না। তবে এসব দাবির পক্ষে কোনো প্রমাণ তিনি দেখাননি।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা জিতছি এবং ইরান ধ্বংস হয়ে যাচ্ছে।’ তিনি জানান, এই অভিযানের লক্ষ্য হলো ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকি নির্মূল করা; যাতে সেগুলো মাটির গভীরে নেওয়ার আগে ধ্বংস করা যায় এবং আকাশপথে হামলা চালিয়ে আর তা রোধ করা অসম্ভব পরিস্থিতি তৈরি না হয়।

নেতানিয়াহু আরও বলেন, ‘ইরানের জনগণ যাতে নিজেদের ভাগ্য নিজেরাই নির্ধারণ করতে পারেন, সেই পরিবেশ তৈরি করাও’ এই অভিযানের উদ্দেশ্য।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় গুরুত্ব দিয়ে তিনি বলেন, তাঁদের দুজনের ‘চিন্তাভাবনা অভিন্ন’। একই সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে এ যুদ্ধে টেনে এনেছে বলে ওঠা দাবিকে ‘ভুয়া খবর’ বলে খারিজ করেছেন।

নেতানিয়াহু বলেন, ‘কেউ কি সত্যিই মনে করতে পারেন যে প্রেসিডেন্ট ট্রাম্পকে কেউ বলে দিতে পারবেন, তাঁকে কী করা উচিত? এটা ভাবাই যায় না।’

এনএন/ ২০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language