মধ্যপ্রাচ্য

ইরানের হামলার পর সামরিক জবাবের হুঁশিয়ারি সৌদি আরবের

রিয়াদ, ১৯ মার্চ – গত কয়েকদিন ধরে সৌদি আরবের বিভিন্ন স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এরই মধ্যে বুধবার দেশটির জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে তেহরান নতুন করে হামলা চালায়। এমন পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে সৌদি আরব।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সউদ বৃহস্পতিবার রাতে রিয়াদে সাংবাদিকদের বলেন, “ইরান তাদের প্রতিবেশীদের সঙ্গে আলোচনায় বিশ্বাস করে না। বরং তারা চাপ প্রয়োগের চেষ্টা করছে। কিন্তু এই চাপ কোনো কাজ করবে না।”

তিনি আরও বলেন, “সৌদি আরব কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। বরং এসব চাপ উল্টো ফলও বয়ে আনতে পারে। রাজনৈতিকভাবে, নৈতিকভাবে এবং প্রয়োজনে সামরিকভাবেও আমরা ব্যবস্থা নেওয়ার অধিকার রাখি—এ কথা আমরা আগেও বলেছি।”

এদিকে রাজধানী রিয়াদে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী। ওই বৈঠক শেষে বের হয়েই তিনি এ ধরনের বক্তব্য দেন।

এনএন/ ১৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language