জাতীয়

ঈদুল ফিতরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

ঢাকা, ১৮ মার্চ – চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী শুক্র অথবা শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এই দুই দিন দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিসের দেওয়া পূর্বাভাস অনুযায়ী শুক্রবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া শনিবার দেশের সব বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এস এম/ ১৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language