জাতীয়

বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর চেষ্টা অব্যাহত রয়েছে: প্রণয় ভার্মা

ঢাকা, ১৬ মার্চ – ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, বাংলাদেশি নাগরিকদের জন্য বর্তমানে বন্ধ থাকা ভারতীয় পর্যটন বা ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর চেষ্টা অব্যাহত রয়েছে।

সোমবার প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। প্রণয় ভার্মা বলেন, ভিসা পরিষেবা দ্রুত স্বাভাবিক করার বিষয়ে কাজ চলছে এবং এটি পুনরায় চালু হলে সবাইকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকের বিষয়ে হাইকমিশনার জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে ক্রস বর্ডার পাওয়ার এবং ক্রস বর্ডার এনার্জি কানেক্টিভিটি নিয়ে তাদের মধ্যে বিশদ আলোচনা হয়েছে। দুই দেশের পারস্পরিক জ্বালানি সহযোগিতাকে কীভাবে আরও সুদৃঢ় ও শক্তিশালী করা যায়, তা নিয়ে তারা মতবিনিময় করেছেন।

এছাড়া দুই দেশের মধ্যে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়েও তাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে প্রণয় ভার্মা নিশ্চিত করেন।

এ এম/ ১৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language