উত্তর আমেরিকা

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ খারাপ হবে: ট্রাম্প

ওয়াশিংটন, ১৬ মার্চ – ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান ইস্যুতে এ মুহূর্তে যুক্তরাষ্ট্রকে সহায়তা না করলে সামরিক জোট ন্যাটোর ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হতে পারে।

সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র চায় তাদের ইউরোপীয় মিত্র ও ন্যাটো সদস্য দেশগুলো বর্তমান পরিস্থিতিতে পাশে দাঁড়াক।

তিনি বলেন, “যারা হরমুজ প্রণালির সুবিধাভোগী, সেখানে যেন কোনো খারাপ কিছু না ঘটে তা নিশ্চিত করতে তাদের সহায়তা করা উচিত। ইউরোপ ও চীন আরব উপসাগরীয় অঞ্চলের তেলের ওপর অনেক বেশি নির্ভরশীল।”

ট্রাম্প আরও বলেন, “যদি তারা কোনো সহায়তা না করে এবং তাদের প্রতিক্রিয়া নেতিবাচক হয়, তাহলে এটি ন্যাটোর সামনের ভবিষ্যতের জন্য খুবই খারাপ হবে।”

এর আগে তিনি চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্যকে আহ্বান জানান, তারা যেন যুদ্ধজাহাজ পাঠিয়ে হরমুজ প্রণালিকে সম্ভাব্য অবরোধমুক্ত রাখতে সহায়তা করে।

যুক্তরাষ্ট্র যুদ্ধের শুরু থেকেই ওই প্রণালি দিয়ে জাহাজ চলাচল অব্যাহত রাখার চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত সেই প্রচেষ্টা সফল হয়নি। এদিকে যুদ্ধ শুরুর দুই সপ্তাহের মধ্যেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ১০৬ ডলার ছাড়িয়েছে।

এনএন/ ১৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language