ফরিদপুর

ফরিদপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ২

ফরিদপুর, ১৫ মার্চ – ফরিদপুরের মধুখালী থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিসহ চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন ডুমাইন ইউনিয়নের ডুমাইন বটপাড়া গ্রামের সুধিষ্ঠির সরকারের ছেলে মিঠুন সরকার এবং ফরিদপুর সদর উপজেলার উজান মল্লিকপুর গ্রামের কবির শেখের ছেলে মো. শাহিন শেখ। পুলিশ জানায় ২০১৬ সালের একটি মাদক মামলায় মিঠুন সরকারের ১০ বছরের কারাদণ্ড হয়। রায় ঘোষণার পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

এ ছাড়া দেশের বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে আরও সাতটি মামলা রয়েছে। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফকির মো. তাইজুর রহমান জানান শনিবার দিবাগত রাত প্রায় তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মিঠুনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে একই রাতে রাত প্রায় দুইটার দিকে উপজেলার মাঝকান্দি এলাকা থেকে সক্রিয় চোর চক্রের সদস্য শাহিন শেখকে আটক করে পুলিশ।

তার বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। রবিবার দুপুরে গ্রেপ্তারকৃত এই দুই আসামিকে ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এ এম/ ১৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language