জাতীয়

ঈদুল ফিতর উপলক্ষে ৫ কয়েদিকে মুক্তির নির্দেশ দিল সরকার

চাঁদপুর, ১৫ মার্চ – পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অর্ধেকের বেশি সাজা ভোগ করেছেন এমন পাঁচজন কয়েদিকে মুক্তির নির্দেশ দিয়েছে সরকার। রবিবার কারা অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন অপরাধে দণ্ডিত ওই পাঁচ কয়েদির অবশিষ্ট কারাদণ্ড শর্তসাপেক্ষে মওকুফ করেছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, মুক্তি পাওয়া কয়েদিরা হলেন চাঁদপুর জেলা কারাগারের আকাশ গিরি প্রকাশ আকাশ দাস, লক্ষ্মীপুর জেলা কারাগারের রবিউল হোসেন, রংপুর কেন্দ্রীয় কারাগারের জিকরুল হক ওরফে জিকু এবং মো. নুরুজ্জামান ও কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের মো. আব্দুল করিম। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, অন্য কোনো কারণে তাদের আটক রাখার প্রয়োজন না থাকলে এবং জরিমানাসহ আনুষঙ্গিক শর্ত পূরণ সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের অবিলম্বে মুক্তি দিতে বলা হয়েছে।

এস এম/ ১৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language