জাতীয়

বিভিন্ন দেশের মুদ্রার আজকের বিনিময় হার

ঢাকা, ৭ মার্চ – বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক যোগাযোগ ও আন্তর্জাতিক বাণিজ্য দিন দিন সম্প্রসারিত হচ্ছে। এই বাণিজ্যের গতি সচল রাখতে এবং প্রবাসীদের লেনদেনের সুবিধার্থে মুদ্রার বিনিময় হার জানা অত্যন্ত জরুরি। শনিবার বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার যে বিনিময় হার পাওয়া গেছে তা নিচে তুলে ধরা হলো। গুগল সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইউএস ডলারের মান ১২২ টাকা ৩২ পয়সা। ইউরোপীয় মুদ্রা ইউরোর দর ১৪১ টাকা ৪১ পয়সা।

ব্রিটিশ পাউন্ডের মূল্য ১৬২ টাকা ৯১ পয়সা। অস্ট্রেলিয়ান ডলার ৮৫ টাকা ৬৪ পয়সা এবং জাপানি ইয়েচ ৭৭ পয়সায় লেনদেন হচ্ছে। এ ছাড়া কানাডিয়ান ডলার ৯০ টাকা ৯ পয়সা, সুইডিশ ক্রোনা ১৩ টাকা ৩২ পয়সা এবং সিঙ্গাপুর ডলার ৯৫ টাকা ৫৯ পয়সা দরে অবস্থান করছে। চীনা ইউয়ানের দর ১৭ টাকা ৭৩ পয়সা। প্রতিবেশী দেশ ভারতের রুপির মান ১ টাকা ৩৩ পয়সা এবং শ্রীলঙ্কান রুপি ২ টাকা ৫৩ পয়সা।

মালয়েশিয়ান রিঙ্গিত ৩১ টাকা, সৌদি রিয়াল ৩২ টাকা ৫৯ পয়সা ও কাতারি রিয়াল ৩৩ টাকা ৫৯ পয়সা। মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী মুদ্রা কুয়েতি দিনার ৩৯৬ টাকা ৪৯ পয়সা এবং ওমানি রিয়াল ৩১৮ টাকা ১৩ পয়সা। উল্লেখ্য, বৈদেশিক মুদ্রার এই বিনিময় হার পরিবর্তনশীল এবং বাজারের চাহিদা ও জোগানের ওপর ভিত্তি করে যেকোনো সময় তা পরিবর্তিত হতে পারে।

এস এম/ ৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language