নোয়াখালী

নোয়াখালীতে রমজান উপলক্ষে স্বল্পমূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু

নোয়াখালী, ২ মার্চ – পবিত্র মাহে রমজান উপলক্ষে সাধারণ মানুষের সুবিধার্থে নোয়াখালীতে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী স্বল্পমূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রয় কার্যক্রম। জেলা প্রশাসন ও প্রাণী সম্পদ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।

সোমবার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ, জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ট্রেনিং অফিসার ডাক্তার সুমন ভৌমিক এবং সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার তাছলিমা ফেরদৌসীসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, এই কর্মসূচির আওতায় প্রতি কেজি গরুর মাংস ৭০০ টাকা, প্রতি লিটার দুধ ৮০ টাকা এবং প্রতিটি ডিম ৭ টাকা দরে বিক্রি করা হচ্ছে। আসন্ন শবেকদর পর্যন্ত আগামী ১৫ দিন এই সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে।

এস এম/ ২ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language