জাতীয়

বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি – বাংলাদেশ পুলিশ বাহিনীতে ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল’ বা টিআরসি পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ৫ মার্চ থেকে এবং চলবে ৩১ মার্চ পর্যন্ত। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই স্বীকৃত কোনো শিক্ষা বোর্ড থেকে ন্যূনতম জিপিএ ২.৫০ পেয়ে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১৮ থেকে ২০ বছর এবং প্রার্থীকে আবশ্যিকভাবে অবিবাহিত হতে হবে। শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারী প্রার্থীদের ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। এছাড়া উচ্চতা ও বয়স অনুযায়ী ওজন নির্ধারিত মানের হতে হবে এবং দৃষ্টিশক্তি ৬/৬ থাকা আবশ্যক।

এস এম/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language