কুমিল্লা

বুড়িচংয়ে যুবসমাজের উদ্যোগে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ

বুড়িচং, ২৫ ফেব্রুয়ারি – কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর গ্রামে স্থানীয় যুবসমাজের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ করা হয়েছে। গত এক দশক ধরে স্থানীয় যুবসমাজ, প্রবাসী এবং বিভিন্ন স্থানে কর্মরত ব্যক্তিদের সমন্বয়ে এলাকার অসহায় ও দুস্থদের মাঝে এভাবেই ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

এবারের ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর আবুল বাশার খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য মো. সিরাজুল ইসলাম এবং সঞ্চালনা করেন মো. হাসান উল্লাহ। এ সময় আরও বক্তব্য রাখেন হাজী মো. নুরুল ইসলাম সর্দার, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান মাসুম, সাংবাদিক সৌরভ মাহমুদ হারুন ও আব্দুস সালাম।

কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এস আই সালাউদ্দিন। এছাড়া সমন্বয়ে সহযোগিতা করেন এস আই গিয়াস উদ্দিন, ব্যাংকার আলা উদ্দিন, সহকারী ভূমি কর্মকর্তা মো. হাসান উল্লাহ, ইঞ্জিনিয়ার বদিউল আলম সুমন, মো. আলাউদ্দিন, প্রবাসী হাজী মো. মাইনুদ্দিন, মোহাম্মদ রমিজ, মোহাম্মদ রফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, হেলাল উদ্দিন, জালাল উদ্দিন, হামিদুর রহমান, ছফি উল্লাহ ও উজ্জ্বল হোসেনসহ আরও অনেকে।

এস এম/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language