জাতীয়

সারাদেশে দিনের তাপমাত্রা বাড়ার পূর্বাভাস, আকাশ থাকবে শুষ্ক

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি – সারাদেশে আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকালে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। পূর্বাভাসে উল্লেখ করা হয় যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সেই সঙ্গে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পাশাপাশি দিনের বেলায় তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস সূত্রে জানা যায় পূর্ব বিষবীয় ভারত মহাসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এছাড়া উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় বিস্তার লাভ করেছে। এদিকে বুধবার সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এস এম/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language