বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার আজকের বিনিময় হার

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি – বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও লেনদেনের পরিধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই বাণিজ্যিক কার্যক্রম সচল রাখতে এবং প্রবাসীদের লেনদেনের সুবিধার্থে মুদ্রার বিনিময় হার জানা অত্যন্ত জরুরি। আজ রবিবার আন্তঃব্যাংক ও খোলা বাজারে বিভিন্ন বৈদেশিক মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার যে বিনিময় হার পাওয়া গেছে তা নিচে তুলে ধরা হলো।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ইউএস ডলারের মান ১২২ টাকা ৩১ পয়সা। ইউরোপীয় ইউরোর বিনিময় হার ১৪৫ টাকা ১৮ পয়সা এবং ব্রিটিশ পাউন্ড ১৬৬ টাকা ৯৬ পয়সা। এছাড়া অস্ট্রেলিয়ান ডলার ৮৬ টাকা ৫৫ পয়সা, জাপানি ইয়েন ৮০ পয়সা, কানাডিয়ান ডলার ৮৯ টাকা ৮২ পয়সা এবং সুইডিশ ক্রোনা ১৩ টাকা ৭৩ পয়সায় লেনদেন হচ্ছে। সিঙ্গাপুর ডলারের অফিশিয়াল রেট ৯৬ টাকা ৯৭ পয়সা। এশিয় অঞ্চলের অন্য মুদ্রাগুলোর মধ্যে চীনা ইউয়ান রেনমিনবি ১৭ টাকা ৭২ পয়সা, ভারতীয় রুপি ১ টাকা ৩৫ পয়সা এবং শ্রীলঙ্কান রুপি ২ টাকা ৫২ পয়সা দরে বিনিময় হচ্ছে।
অন্যদিকে গুগল সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, খোলা বাজারে বা এক্সচেঞ্জ হাউজগুলোতে কিছু মুদ্রার ভিন্ন দর লক্ষ্য করা গেছে। এর মধ্যে সিঙ্গাপুর ডলার ৯৬ টাকা ৭৭ পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত ৩১ টাকা ৩০ পয়সা, সৌদি রিয়াল ৩২ টাকা ৬১ পয়সা এবং কুয়েতি দিনার ৩৯৮ টাকা ৯১ পয়সা দরে লেনদেন হতে দেখা গেছে। উল্লেখ্য, বৈদেশিক মুদ্রার এই বিনিময় হার পরিবর্তনশীল এবং যেকোনো সময় তা ওঠানামা করতে পারে।
এস এম/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬









