জামালপুর

ভোটের রাতে জামালপুর পৌর বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

জামালপুর, ১৩ ফেব্রুয়ারি – ভোটের রাতে বাসে আগুন লেগেছে। জামালপুর পৌর বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এতে বাসের বেশির ভাগ অংশ পুড়ে যায়।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে ঘটনা ঘটে। খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিস এর একটি দল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার রবিউল ইসলাম আকন্দ গণমাধ্যমকে বলেন, “রাত প্রায় ১২টার দিকে একটি ফোনকলে আগুনের বিষয়ে জানতে পারি। পরে আমাদের টিম এখানে এসে দেখতে পায় দাউ দাউ করে বাস জ্বলছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।”

জামালপুর জেলা বাস মালিক সমিতি এর সভাপতি সাখাওয়াত হোসেন শুভ বলেন, একজন পরিবহন শ্রমিকের ফোন পেয়ে ঘটনাস্থলে এসেছি।

আগুন লাগার কারণ তদন্ত ছাড়া বলা যাচ্ছে না, ক্ষতির পরিমাণও এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

জামালপুর সদর থানা এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনাস্থল পৌর বাস টার্মিনাল পরিদর্শন করে বলেন, তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।

এনএন/ ১৩ ফেব্রুায়রি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language