ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এগিয়ে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা

 

ব্রাহ্মণবাড়িয়া-২, ১২ ফেব্রুয়ারি – ব্রাহ্মণবাড়িয়া-২ তথা সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক সংসদীয় আসনের ভোটগ্রহণ শেষে ফলাফলে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা এগিয়ে রয়েছেন। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি রাত ৮টা ২৪ মিনিট পর্যন্ত পাওয়া তথ্যে মোট ১২টি কেন্দ্রের ফলাফল জানা গেছে।

প্রাপ্ত ফলাফলে দেখা যায় স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা মোট ৯ হাজার ৬৪৮ ভোট পেয়েছেন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিএনপি জোটের প্রার্থী। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব এই ১২টি কেন্দ্রে পেয়েছেন ৬ হাজার ৭৪৫ ভোট। বাকি কেন্দ্রগুলোর ফলাফল আসার প্রক্রিয়া চলমান রয়েছে।

এসএএস/ ১২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language