শিক্ষা

মাদরাসায় টানা ৪৬ দিনের ছুটি, ক্লাস শুরু ২৯ মার্চ

বাংলাদেশ, ৮ ফেব্রুয়ারি – দেশের সব মাদরাসা টানা দেড় মাসের ছুটিতে যাচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে সরকার আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে।

এই ছুটির সঙ্গে যুক্ত হয়ে মাদরাসায় শুরু হতে যাচ্ছে দীর্ঘ ৪৬ দিনের অবকাশ। গত ২০ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকা থেকে এসব তথ্য জানা গেছে। ছুটির তালিকা পর্যালোচনায় দেখা যায় আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ছুটি এবং ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে। এরপর ১৫ ফেব্রুয়ারি থেকে মাদরাসায় পবিত্র রমজান মাসের ছুটি শুরু হবে। এই ছুটির ধারাবাহিকতায় ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ১৭ মার্চ শবেকদর পালিত হবে।

এরপর ২০ মার্চ জুমাতুল বিদা ও ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং ২৭ ও ২৮ মার্চ শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। ফলে দীর্ঘ ছুটি শেষে আগামী ২৯ মার্চ মাদরাসাগুলোতে পুনরায় শ্রেণি কার্যক্রম শুরু হবে। উল্লেখ্য পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে আগামী ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দ্বিতীয় সর্বোচ্চ ১৫ দিনের ছুটি থাকবে।

এ এম/ ৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language