জাতীয়
গৃহকর্মী নির্যাতনের মামলায় গ্রেপ্তার বিমানের এমডি সাফিকুরের নিয়োগ বাতিল

ঢাকা, ৪ ফেব্রুয়ারি – শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাফিকুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।
মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে জারি করা এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
তার স্থলাভিষিক্ত হিসেবে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়রা সুলতানাকে বিমানের এমডি ও সিইও পদের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।
এর আগে সোমবার ভোররাতে রাজধানীর উত্তরা থেকে সাফিকুর রহমান ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে বাসায় কর্মরত এক শিশুকে নির্যাতনের গুরুতর অভিযোগ রয়েছে।
এনএন/ ৪ ফেব্রুয়ারি ২০২৬









