জাতীয়

ঢাকার বায়ুর মানে উন্নতি, দূষণের শীর্ষে দিল্লি

ঢাকা, ২৮ মার্চ – পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষ হলেও এখনো ঢাকার অভ্যন্তরীণ সড়কে যানবাহনের চাপ বেশ কম রয়েছে। ফলে রাজধানীর বায়ুর মান বর্তমান সময়ে ভালো অবস্থানে রয়েছে। অন্যদিকে দিল্লির বায়ুর মান অত্যন্ত অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে।

শনিবার সকাল আটটা চল্লিশ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এই তথ্য জানা যায়।

সংস্থাটির তালিকা অনুযায়ী ২৪০ দূষণ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে দিল্লি যার অর্থ সেখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর। দ্বিতীয় অবস্থানে থাকা মিশরের কায়রোর বাতাসও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। অন্যদিকে ১৮ নম্বরে থাকা ঢাকার দূষণ স্কোর হলো ৯৫ যা মাঝারি বা ভালো মানের বায়ুকে নির্দেশ করে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে তাকে মাঝারি বা সহনীয় ধরা হয়। এছাড়া ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ সবার জন্য অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হয়।

এনএন/ ২৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language