জাতীয়

অমর একুশে বইমেলার স্টল ভাড়া কমানোর নির্দেশ

ঢাকা, ২৭ জানুয়ারি – সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী অমর একুশে বইমেলায় স্টল ভাড়া ২৫ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছেন। প্রকাশকদের অনুরোধের প্রেক্ষিতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

আগামী ২০ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলা ২০২৬ শুরু হবে। সোমবার (২৬ জানুয়ারি) সংস্কৃতি উপদেষ্টা, মন্ত্রণালয়ের সচিব এবং বাংলা একাডেমির মহাপরিচালকের মধ্যে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে বাংলা একাডেমি জানিয়েছে, তারা শিগগিরই বইমেলা আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে এবারের অমর একুশে বইমেলা আগের মতোই লেখক, পাঠক ও প্রকাশকদের মিলনমেলায় পরিণত হবে।

এনএন/ ২৭ জানুয়ারি ২০২৬


Back to top button