ব্যবসা
রোজার আগে কি কাটবে এলপিজি সংকট, যা বলছেন অপারেটররা

ঢাকা, ২০ জানুয়ারি – রোজার আগেই এলপিজি সংকট শেষ হবে বলে আশ্বস্ত করেছেন এলপিজি অপারেটররা জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে রেলপথ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক জরুরি বৈঠকে তারা উপদেষ্টাকে এই বিষয়ে আশ্বস্ত করেন।
এ বৈঠক অনুষ্ঠিত হলো এমন সময়ে যখন বাজারে এলপিজি সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে। দ্বিগুণ দামেও সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, ফলে সাধারণ ভোক্তারা কঠিন পরিস্থিতিতে পড়েছেন।
এনএন/ ২০ জানুয়ারি ২০২৬









