জাতীয়

মামুনুল হকের সম্মানে দুটি আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ

ঢাকা, ১৯ জানুয়ারি – বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের প্রার্থী থাকা ঢাকা-১৩ ও বাগেরহাট-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজস্ব কোনো প্রার্থী দেবে না। মামুনুল হকের প্রতি সম্মান জানাতে এমন সিদ্ধান্ত নিয়েছে দলটি।

সোমবার (১৯ জানুয়ারি) এই তথ্য জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

তিনি বলেন, ঢাকা-১৩ ও বাগেরহাট-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী প্রত্যাহার করা হবে। এই দুটি আসনে দলটি মামুনুল হকের প্রতি সমর্থন জানাবে। ইসলামি ধারার রাজনীতিতে তার ত্যাগ ও অবদানের প্রতি সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গাজী আতাউর রহমান আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্য কোনো দলের সঙ্গে জোটবদ্ধ হওয়ার পরিকল্পনা করছে না। যেসব আসনে তাদের নিজস্ব প্রার্থী নেই, সেখানে নীতি ও আদর্শের ভিত্তিতে সৎ ও যোগ্য প্রার্থীকে দলীয় সমর্থন দেওয়া হবে।

এনএন/ ১৯ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language