নির্বাচন সামনে রেখে বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসা সাময়িকভাবে বন্ধ

ঢাকা, ১৫ জানুয়ারি – আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে আপাতত ‘অন অ্যারাইভাল ভিসা’ (ভিসা অন অ্যারাইভাল) কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার (১৪ জানুয়ারি) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা এ তথ্য জানান।
তিনি বলেন, নির্বাচনের আগে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সাময়িকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সিদ্ধান্তের পর যেসব দেশের নাগরিকরা এতদিন বাংলাদেশে এসে বিমানবন্দরে ভিসা পেয়ে প্রবেশ করতেন, তাদের উদ্দেশে সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থিত বাংলাদেশ মিশনগুলো থেকেও বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
এরই মধ্যে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনকে কেন্দ্র করে আগামী ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এক মাসের জন্য বাংলাদেশে ‘অন অ্যারাইভাল ভিসা’ সুবিধা বন্ধ থাকবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, নির্বাচন শেষে পরিস্থিতি স্বাভাবিক হলে এ বিষয়ে নতুন করে সিদ্ধান্ত জানানো হবে।
এনএন/ ১৫ জানুয়ারি ২০২৬









