জাতীয়

তৃতীয় মেয়াদে জামায়াতের আমির হিসেবে শপথ নিলেন ডা. শফিকুর রহমান

ঢাকা, ২৮ নভেম্বর – বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নিয়েছেন ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৮ নভেম্বর) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শপথ নেন তিনি।

ডা. শফিকুর রহমানকে শপথ করান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম। এসময় দলটির কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর নেতারা উপস্থিত ছিলেন।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৮ নভেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language