জাতীয়

হাসনাত-সারজিস-আখতার-নাসীরুদ্দীন-মাসউদের আসনে বিএনপির প্রার্থী যারা

ঢাকা, ০৪ নভেম্বর – ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য দলের একক প্রার্থী ঘোষণা করছে বিএনপি। প্রাথমিকভাবে ২৩৭ আসনে প্রার্থীদের মনোনয়ন দিয়েছে দলটি।

এ তালিকায় দেখা গেছে, শেখ হাসিনার পতন আন্দোলনের সম্মুখ সারির নেতা ও এরপর গঠিত রাজনৈতিক দল এনসিপির কেন্দ্রীয় অনেক নেতার জন্মস্থান এলাকায় প্রার্থী দিয়েছে বিএনপি।

এর মধ্যে দেখা গেছে, এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের রংপুর-৪ (কাউনিয়া ও পীরগাছা), মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর কুমিল্লা-৪ (দেবিদ্বার), মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের পঞ্চগড়-১ (সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া), সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদের নোয়াখালী-৬ (হাতিয়া) ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর চাঁদপুর-৫ (হাজীগঞ্জ ও শাহরাস্তি) আসনে প্রার্থী দিয়েছে বিএনপি।

বিএনপি রংপুর-৪ আসনে এমদাদুল হক ভরসা, কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী, পঞ্চগড়-১ আসনে ব্যারিস্টার নওশাদ জমির, নোয়াখালী-৬ আসনে মাহমুদুর রহমান শামীম ও চাঁদপুর-৫ মমিনুল হককে মনোনয়ন দিয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ০৪ নভেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language