জাতীয়

বিএনপি কর্তৃক নিজ দলের কর্মীদের ওপর হামলা, তীব্র প্রতিবাদ জানালেন আন্দালিব রহমান

ভোলা, ০১ নভেম্বর – বিএনপি কর্তৃক নিজ দল বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) কর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন দলটির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

শনিবার (১ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে তিনি এ প্রতিবাদ জানান।

পোস্টে পার্থ লেখেন, আজ ভোলা সদরে বিজেপির বিশাল এক নির্বাচনী মিছিল হয়। হাজারো মানুষ এই মিছিলে অংশগ্রহণ করে। জোহরের নামাজের পূর্বে যখন শান্তিপূর্ণ এই মিছিল শেষ হয় তখন অল্পসংখ্যক নেতাকর্মী বিজেপির কার্যালয়ে ছিল, ঠিক তখনই ঈর্ষান্বিত হয়ে ৪০০ থেকে ৫০০ জনের বিএনপির একটি গ্রুপ কোনো কারণ ছাড়াই আমাদের নিরীহ নেতাকর্মীদের মারধর করে এবং দলীয় কার্যালয় ভাঙচুর করে। এটা দুঃখজনক, হতাশাজনক এবং আমি এর তীব্র প্রতিবাদ জানাই।

পোস্টের শেষে তিনি লেখেন, এভাবে চলতে থাকলে জাতীয়তাবাদী শক্তির সম্মান দেশব্যাপী সাংঘাতিকভাবে ক্ষুণ্ন হবে এবং সমগ্র দেশব্যাপী ভোটে এর প্রভাব পড়বে। অনেক দুঃখজনক ব্যাপারটা। ঐক্যের কোনো বিকল্প নেই।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০১ নভেম্বর ২০২৫

Back to top button
🌐 Read in Your Language