ঢাকা

পালিয়ে ঢাকায় এসেও শেষ রক্ষা হলো না আ.লীগ নেতার, ডিবির হাতে গ্রেপ্তার

ঢাকা, ৩০ অক্টোবর – চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. মানিক দর্জিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগ।

বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর কোতয়ালি থানার ইসলামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি উত্তরা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. হেলালউদ্দিন ভূইয়া।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টার দিকে ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে মতলব উত্তর উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. মানিক দর্জিকে গ্রেপ্তার করা হয়।

এডিসি হেলালউদ্দিন ভূইয়া আরও বলেন, গ্রেপ্তারের পর মানিক দর্জিকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তার মো. মানিক দর্জি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রায়পুর ইসলামাবাদ এলাকার মৃত ইসহাক দর্জির ছেলে বলেও জানান তিনি।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ৩০ অক্টোবর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language