জাতীয়

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ ও অঙ্গসংগঠনের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকা, ৩০ সেপ্টেম্বর – রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ও মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত রাজধানীর পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর উপজেলার ১ নং উত্তর হামছাদী ইউনিয়ন যুবলীগের সভাপতি সলিম পাটোয়ারী (৪০), ঢাকা তুরাগ থানা আওয়ামী লীগের সক্রিয় কর্মী আবু সাইদ (৪২), জাতীয় শ্রমিকলীগের কমলাপুর শাখার সদস্য সচিব মাসুদ পারভেজ (৪৭), রাজধানীর বংশাল থানা যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম (৪৮), ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সম্পাদক খাজা টিপু ফরহাদ ওরফে মোল্লা (৩০), ঢাকা মহানগর উত্তরের ২৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি কামাল হোসেন মৃধা (৩৭) ও রাজশাহী জেলা ছাত্রলীগের সদস্য সাগর হাসান (৩২)।

মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, সোমবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ও মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত রাজধানীর পৃথক স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ৩০ সেপ্টেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language