জাতীয়

ছারছীনা পীর সাহেবের সঙ্গে সৌজন্য সাক্ষাত করলেন সালাহউদ্দিন আহমেদ

ঢাকা, ৩০ জুলাই – বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রাজধানীর বনানীতে ছারছীনা দরবার শরীফের পীর সাহেব শাহ আবু নসর নেছার উদ্দিন আহমদ হোসাইনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার রাতে বনানীর খানকায়ে ছারছীনা দরবারে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে পীর সাহেবের সঙ্গে কুশল বিনিময় ও শুভেচ্ছা জানান সালাহউদ্দিন আহমদ। এছাড়াও তিনি হুজুরের দোয়া গ্রহণ করেন।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাহউদ্দিন বলেন, এই সাক্ষাতের সঙ্গে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। আমি হুজুরের সঙ্গে কেবল দোয়া ও সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্যে এসেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবও একাধিকবার ছারছীনা দরবার শরীফে এসেছিলেন এবং পীর সাহেবের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ৩০ জুলাই ২০২৫


Back to top button
🌐 Read in Your Language