জাতীয়

কমলাপুর স্টেশন পরিদর্শনে রেলপথ উপদেষ্টা

ঢাকা, ০৫ জুন – আসন্ন ঈদুল আজহা উদযাপনে ঘরমুখী মানুষের ভোগান্তি লাঘবে ঈদপূর্ববর্তী যাত্রীসেবা পরিদর্শনে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে এসেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বৃহস্পতিবার (৫ জুন) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে আসেন তিনি।

এসময়, ঈদযাত্রায় দূরপাল্লার উদ্দেশে আগত যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং টিকিট কালোবাজারির বিষয়ে খোঁজ খবর নেন। এছাড়াও যাত্রীরা যাতে কোনো ধরনের ভোগান্তির শিকার না হয় সে বিষয়ে সব ধরনের পদক্ষেপ নিতে স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।

এদিকে, এদিন এর আগে সায়েদাবাদ বাস টার্মিনালে ঈদপূর্ববর্তী যাত্রীসেবা পরিদর্শন করেন তিনি।

সূত্র: বার্তা২৪.কম
আইএ/ ০৫ জুন ২০২৫


Back to top button
🌐 Read in Your Language