সিএমজি গায়ানার সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন

ঢাকা, ১৩ অক্টোবর- গায়ানা বিষয়ক কমনওয়েলথ মিনিস্ট্রিয়াল গ্রুপের (সিএমজি) সভাপতি নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার সাইফুরসহ ৪ ধর্ষকের ছাত্রত্ব ও সনদ বাতিল
এতে উল্লেখ করা হয়, সর্ব সম্মতিক্রমে সিএমজির সভাপতি নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। নির্বাচিত হওয়ার পর বঙ্গবন্ধুর বিদেশ নীতি অনুযায়ী সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণভাবে অঞ্চল বিরোধ নিষ্পত্তি করতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
ভেনিজুয়েলা-গায়ানার অঞ্চল বিরোধ নিষ্পত্তিতে কাজ করে আসছে গায়ানা বিষয়ক সিএমএজি। সিএমজিতে এ প্রথমবারের মতো সভাপতির দায়িত্ব পেলো বাংলাদেশ। এর আগে সভাপতির দায়িত্বে ছিলো দক্ষিণ আফ্রিকা।
সূত্র: বাংলানিউজ
আর/০৮:১৪/১৩ অক্টোবর









