জাতীয়

দেশের পরিস্থিতি নিয়ে সাবেক সেনাপ্রধানের স্ট্যাটাস

ঢাকা, ২৩ মে – দেশে ২০০৭ সালের এক-এগারোর ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে-এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া।

শুক্রবার (২৩ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘১/১১-এর পুনরাবৃত্তি দেখতে চাই না, দেশের অপূরণীয় ক্ষতি হবে। এরূপ অসাংবিধানিক কর্মকাণ্ডে সেনাবাহিনী অতীতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন করে আরো ভোগান্তি ডেকে আনা ঠিক হবে না।’

এদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের গত বুধবারের বক্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়। এর মধ্যেই বৃহস্পতিবার (২২ মে) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপদেষ্টামণ্ডলীকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেন। টানা চার ঘণ্টাব্যাপী ওই বৈঠকে চলমান রাজনৈতিক সংকটসহ সাম্প্রতিক সব ইস্যু নিয়ে আলোচনা হয়।

বৈঠকের পর দিনভর নানা আলোচনা-সমালোচনার মধ্যে প্রধান উপদেষ্টা ড. ইউনূস হতাশা প্রকাশ করে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন বলে খবর প্রকাশ হয়।

এই প্রেক্ষাপটেই সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া এক ফেসবুক স্ট্যাটাসে দেশকে এক-এগারোর পুনরাবৃত্তির আশঙ্কা থেকে সতর্ক থাকার আহ্বান জানালেন।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৩ মে ২০২৫

Back to top button
🌐 Read in Your Language