ক্রিকেট

ইমনের অনবদ্য সেঞ্চুরি, আরব আমিরাতকে বিশাল লক্ষ্য দিল টাইগাররা

আবুধাবি, ১৭ মে – আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯১ রান করে বাংলাদেশ। ফলে জয়ের জন্য ১৯২ রান করতে হবে স্বাগতিকদের।

এদিন বাংলাদেশের হয়ে তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন ইনিংস ওপেন করতে নামেন। প্রথম ওভারেই ভালো শুরুর আভাস   দিলেও উইকেটে সেট হওয়ার আগেই সাজঘরে ফিরেন তামিম।দ্বিতীয় ওভারে মতিউল্লাহ খান স্টাম্পের বাইরে বল করলে ড্রাইভ করতে গিয়ে উইকেটরক্ষকের গ্লাভসে ধরা পড়েন তামিম। সাজঘরে ফেরার আগে ৯ বল খেলে ১০ রান করেন তিনি। তিনে নেমে সুবিধা করতে পারেননি অধিনায়ক লিটন। ষষ্ঠ ওভারের প্রথম বলে মোহাম্মদ জাওয়াদউল্লাহর দারুণ একটি ইয়র্কারে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। ৮ বল খেলে ১১ রান করেন তিনি। পাওয়ার প্লে’তে দুই উইকেট হারিয়ে ৫৫ রান করে বাংলাদেশ।

লিটন-তামিম দ্রুত সাজঘরে ফিরলেও এক প্রান্ত আগলে রেখে ঝড় তোলেন পারভেজ ইমন। ঝোড়ো ব্যাটিংয়ে ব্যক্তিগত ফিফটি স্পর্শ করেন তিনি। মাত্র ২৮ বল খেলে ফিফটি করেন ইমন। তামিম ইকবালের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি হাঁকালেন ইমন। সবমিলিয়ে ৫৩ বলে তিন অঙ্ক স্পর্শ করেন এই ওপেনার। যা বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।

ইমনের পর বাংলাদেশের আর কোনো ব্যাটার ভালো করতে পারেনি। ফলে নির্ধারিত ওভার শেষে ১৯০ রানে থেমে যায় টাইগারদের ইনিংস।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৭ মে ২০২৫

 


Back to top button
🌐 Read in Your Language