ঢাকা

যাত্রাবাড়ীতে বাসার সামনে যুবককে কুপিয়ে হত্যা

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি – রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় বাসার সামনেই এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

নিহত যুবক মো. ইকবাল (৪০) বিবির বাগিচা ছাপরা মসজিদ এলাকার বাসিন্দা ও পেশায় গাড়িচালক ছিলেন। তার বাড়ি পটুয়াখালীর বাউফল থানার উত্তর নারায়ণ পাশা গ্রামে।

ইকবালের স্ত্রী কুলসুম জানান, তার স্বামী রাতে বাসার সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় স্থানীয় উজ্জ্বলসহ বেশ কয়েকজন তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মৃত বলে জানান চিকিৎসক।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বলেন, “মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।”

সূত্র: ঢাকা টাইমস
এনএন/ ২৬ ফেব্রুয়ারি ২০২৫


Back to top button
🌐 Read in Your Language