মধ্যপ্রাচ্য

হামাসের শীর্ষ ১৬ নেতা নিহত, তালিকা প্রকাশ

জেরুজালেম, ৩১ জানুয়ারি – ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজায় ১৬ মাস ধরে ইসরাইলি হামলা ও আগ্রাসনে নিহত ১৬ জন শীর্ষ নেতার একটি তালিকা প্রকাশ করেছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) প্রকাশিত এক বিবৃতিতে হামাস নিশ্চিত করেছে, তাদের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফও নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে রয়েছেন ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার ও সালেহ আল-আরুরির মতো খ্যাতিমান নেতা। এছাড়া শীর্ষ সামরিক কমান্ডার মারওয়ান ইসা, আহমেদ আল-গান্দুর ও আয়মান নোফালও নিহত হয়েছেন।

হামাস প্রতিরোধমূলক লড়াইয়ে অনস্বীকার্য অবদানের জন্য নিহত নেতাদের ভূয়সী প্রশংসা করেছে। জানিয়েছে, তাদের মৃত্যু স্বাধীনতাকামী আন্দোলনকে দুর্বল করবে না।

এদিকে গত ১৯ জানুয়ারি হামাস ও ইসরাইলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি এবং বন্দিবিনিময় কার্যকর হয়েছে, যা প্রাথমিকভাবে ৪২ দিন স্থায়ী হবে। এই চুক্তির মধ্যস্থতায় রয়েছে মিশর ও কাতার এবং এতে যুক্তরাষ্ট্রও সমর্থন দিয়েছে।

এদিকে ইসরায়েলের ১৬ মাসের হামলায় ৪৭ হজার ৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এ ছাড়া আহত হয়েছেন ১ লাখ ১১ হাজারেরও বেশি।

অন্যদিকে গাজায় এখনও ১১ হাজারেও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন এবং সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও মানবিক সংকট সৃষ্টি হয়েছে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ৩১ জানুয়ারি ২০২৫


Back to top button
🌐 Read in Your Language