জাতীয়

নতুন আইজি প্রিজন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি

ঢাকা, ১২ অক্টোবর- দায়িত্ব নেওয়ার দুদিন পরেই করোনায় আক্রান্ত হয়েছেন নতুন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন। বর্তমানে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ-এ চিকিৎসাধীন। তিনি রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

আরও পড়ুন: রায় শুনে তাৎক্ষণিক যা করলেন পাপিয়া

এর আগে এই সেনা কর্মকর্তাকে নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করে বুধবার (২৩ সেপ্টেম্বর) আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অপরদিকে কারা মহাপরিদর্শকের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশাকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিয়ে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

আর/০৮:১৪/১২ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language