বলিউড

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আলিয়া ভাট

মুম্বাই, ১৯ জানুয়ারি- আচমকাই হাসপাতালে ভর্তি করা হয়েছে আলিয়া ভাটকে। রবিবার সন্ধ্যায় মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয় এই বলিউড অভিনেত্রীকে। যে খবর প্রকাশ্যে আসতেই জোর শোরগোল শুরু হয়ে যায়।

আরও পড়ুন :  অমিতাভ নাতনির ভাইরাল ছবি তুলল কে?

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে, রবিবার আচমকাই শরীর খারাপ হতে শুরু করে আলিয়ার। শরীর ভালো নেই আঁচ পাওয়ার পরপরই নায়িকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের পরীক্ষার পর আপাতত ভালো আছেন আলিয়া। প্রয়োজনীয় ওষুধপত্র দিয়ে রবিবার রাতেই হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয় আলিয়াকে। আপাতত তিনি সুস্থ রয়েছেন বলে খবর। অত্যধিক পরিশ্রমের জেরেই আচমকা অসুস্থ হয়ে পড়েন আলিয়া ভাট। এরপরই তাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেয়া হয়।

সম্প্রতি গাঙ্গুবাই কাঠিওয়াড়ির শুটিং শুরু করেছেন আলিয়া ভাট। পরিচালক সঞ্জয় লীলা বনশালির ওই সিনেমা নিয়ে ব্যস্ত মহেশ ভাটের মেয়ে। গাঙ্গুবাই কাঠিওয়াড়ির শুটিং থেকে সময় বের করেই আলিয়া সম্প্রতি রণথম্ভোরে উড়ে যান পরিবারের সঙ্গে।

সূত্র: বিডি প্রতিদিন

আর/০৮:১৪/১৯ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language