মিডিয়া

ইসরায়েলের হামলায় একদিন প্রাণ গেলো ৫ সাংবাদিকের

জেরুজালেম, ০৬ জুলাই – ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর নির্বিচার বিমান হামলায় একদিনে পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন।

শনিবার (৬ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে জানানো হয়, নিহতদের মধ্যে গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে তিনজন এবং গাজা সিটিতে দু’জন সাংবাদিক নিহত হয়েছেন।

ফিলিস্তিনি সাংবাদিকদের নিয়ে গঠিত নিউইয়র্কভিত্তিক কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৫ জুলাই পর্যন্ত ১০৮ জন সাংবাদিকের মৃত্যু হয়েছে।

গত ৭ আগস্ট ইসরায়েলি ভূখণ্ডে অতর্কিত হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা করে হামাস যোদ্ধারা। সেই সঙ্গে জিম্মি হিসেবে ২৪২ জনকে ধরে নিয়ে যায়।

অতর্কিত সেই হামলার জবাবে ওই দিন থেকেই গাজায় হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। হামলায় এখন পর্যন্ত ৩৮ হাজারেরও বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

সূত্র: ডেইলি-বাংলাদেশ
আইএ/ ০৬ জুলাই ২০২৪


Back to top button
🌐 Read in Your Language