দক্ষিণ এশিয়া

তামিলনাড়ুতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

নয়াদিল্লি, ০৯ মে – ভারতের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ তামিলনাড়ুতে আতশবাজির একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১২ জন।

বৃহস্পতিবার (৯ মে) প্রদেশটির ভিরুধুনাগার জেলার শিবকাশী শহরের কাছে অবস্থিত একটি আতশবাজি কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

স্থানীয় পুলিশ জানিয়েছে, আতশবাজি তৈরির ওই কারখানার বৈধ লাইসেন্স ছিল।

পুলিশ বলেছে, ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা জানতে এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে। আহতদের উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।

ভারতের আতশবাজি উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত শিবকাশী। দেশটির আতশবাজি, দিয়াশলাই ও স্টেশনারি পণ্যের মোট উৎপাদনের সিংহভাগ হয় শিবকাশীতে।

সূত্র: ডেইলি-বাংলাদেশ
আইএ/ ০৯ মে ২০২৪


Back to top button
🌐 Read in Your Language