জাতীয়

সরকারি ৯ মেডিকেলে নতুন অধ্যক্ষ

ঢাকা, ০১ এপিল – প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের ৯টি সরকারি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দেয়া হয়েছে। সোমবার (১ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো।

রংপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. শাহ্ মো. সরওয়ার জাহানকে একই মেডিকেলে, কুমিল্লা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মোহাম্মদ ইজাজুল হককে একই মেডিকেলে, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ডা. দিলরুবা জেবাকে একই মেডিকেলে, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. অমল চন্দ্র পালকে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজে, ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যাপক ডা. আশুতোষ সাহা রায়কে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের, ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যাপক ডা. আবুল কালাম আজাদকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের, চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যাপক ডা. সাহেলা নাজনীন একই মেডিকেলে, রংপুর মেডিকেল কলেজের অধ্যাপক ডা. আবু রায়হান মো. সুজা-উদ-দৌলা নীলফামারী মেডিকেল কলেজে, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যাপক ডা.পীযুষ কুমার কুন্ডুকে নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০১ এপিল ২০২৪


Back to top button
🌐 Read in Your Language