দক্ষিণ এশিয়া
কাশ্মীর থেকে চীনের ‘বিশেষ’ গ্রেনেড উদ্ধার

কাশ্মীর, ২ জানুয়ারি- জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলা থেকে চীনের তৈরি তিনটি বিশেষ গ্রেনেড উদ্ধার করা হয়েছে। শুক্রবার একজন জঙ্গি সহযোগী আটকের পর তার কাছ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।
আরো পড়ুন: পাকিস্তানি সেনাবাহিনীর গোলায় ভারতের সেনা নিহত
এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে বারামুল্লা জেলার পুলিশ কর্মকর্তা আব্দুল কায়ুম বলেন, তিন বোমা উদ্ধার করা হয়েছে এবং এই ধরণের বোমা এই প্রথম পাওয়া গেলো।
কীভাবে এই গ্রেনেড ভারতে এসেছে সেই বিষয়টিও তদন্ত করা হবে বলে কাশ্মীর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।
সূত্র: ইত্তেফাক
আর/০৮:১৪/২ জানুয়ারি









