ময়মনসিংহ

ময়মনসিংহ রেলস্টেশনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যাত্রীর মৃত্যু

ময়মনসিংহ, ২২ ফেব্রুয়ারি – ময়মনসিংহ রেলস্টেশন এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যাত্রী নিহত হয়েছেন।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে স্টেশনের ৩ নম্বর প্লাটফর্মের কাছে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম গোপাল পাল। তিনি মোহনগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছিলেন। তার বাড়ি নেত্রকোণার মোহনগঞ্জ এলাকায়।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক দীপক পাল।

তিনি জানান, ঢাকাগামী মহুয়া কমিউটার ট্রেনটি সন্ধ্যায় ময়মনসিংহ জংশনে প্রবেশ করে। এসময় ট্রেনের যাত্রী গোপাল পাল প্রস্রাব করতে ৩ নম্বর প্লাটফর্মের বিপরীতে পরিত্যক্ত বগির পেছনে যান। ফেরার পথে তিনি ছিনতাইকারীর কবলে পড়েন। এসময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে গোপাল গুরুতর আহত হন।

তিনি আরও বলেন, তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২২ ফেব্রুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language