জাতীয়

শেখ হাসিনার সঙ্গে ডব্লিউএইচও মহাপরিচালকের বৈঠক

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইসাস।

শুক্রবার জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী অধিবেশনের আগে হোটেল বেয়েরিশার হফ-এর সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সম্মেলনে যোগ দিতে তিনদিনের সরকারি সফরে বৃহস্পতিবার সন্ধ্যায় মিউনিখ পৌঁছান শেখ হাসিনা। টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর।

এদিকে, মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে আজ সকালে উইমেন পলিটিক্যাল লিডারসের (ডব্লিউপিএল) সভাপতি সিলভানা কোচ-মেহরিন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৭ ফেব্রুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language