ড. ইউনূসের মামলায় সরকারের কোনো হাত নেই

ব্রাহ্মণবাড়িয়া, ১৬ ফেব্রুয়ারি – আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক জানিয়েছেন, ড. মুহাম্মদ ইউনুসের নামে করা মামলায় সরকারের কোনো হাত নেই।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে ড. ইউনূসকে নিয়ে জাতিসংঘের উদ্বেগ প্রকাশের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন, জাতীয় রাজস্ব বোর্ড এবং স্বাধীন দুনীর্তি দমন কমিশন ড. ইউনূসের নামে মামলা করেছে। এতে সরকারের কোনো হাত নেই।
দেশে গণতন্ত্র আছে জানিয়ে তিনি বলেন, নির্বাচন ঘিরে দেশের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সবাই দেখেছে। মানুষ এখন সরকারের উন্নয়ন কাজে মনোযোগী। বিএনপি আন্দোলনের কথা বলে, তারা আন্দোলনের চেষ্টা করুক।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলী চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভুইয়াসহ দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৬ ফেব্রুয়ারি ২০২৪









