জাতীয়

চার মাস পর জামিনে কারামুক্ত বিএনপি নেতা এ্যানি

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি – বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি কামিশপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ১টা ৫০ মিনিটে বিএনপির প্রচার সম্পাদক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জামিনে কামিশপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

এর আগে গত বছরের ১০ অক্টোবর রাতে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে তার ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। নাশকতার কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১৫ ফেব্রুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language