জাতীয়

দুদকে প্রথম নারী সচিব

ঢাকা, ০৯ ফেব্রুয়ারি – দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন খোরশেদা ইয়াসমীন।

এই অতিরিক্ত সচিবকে বৃহস্পতিবার সচিব পদে পদোন্নতি দিয়ে দুদকে পদায়ন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

তিনিই হলেন দুদকের প্রথম নারী সচিব।

এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আলাদা প্রজ্ঞাপনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে দুদকের বর্তমান সচিব মো. মাহবুব হোসেনকে।

এছাড়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে চুক্তি ভিত্তিতে থাকা মো. এহছানে এলাহীর চুক্তি বাতিল করেছে সরকার।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০৯ ফেব্রুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language