জাতীয়

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, সৌদি থেকে দুজন গ্রেপ্তার

ঢাকা, ০৪ ফেব্রুয়ারি – প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে ই-মেইল দেওয়ার অভিযোগে সৌদি আরব থেকে দুজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

শনিবার (৩ ফেব্রুয়ারি) তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড মিডিয়া রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।

তবে প্রথমিকভাবে আসামিদের নাম ও পরিচয় জানায়নি।
তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে ই-মেইল দেওয়ার অভিযোগে সৌদি আরব থেকে দুজনকে গ্রেপ্তার করেছে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান হব।

সূত্র: বাংলানিউজ
আইএ/ ০৪ ফেব্রুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language